হাতটা শুধু ধরো— প্রিয়া লাহা
হাতটা শুধু ধর
প্রিয়া লাহা
তুমি হাতটা শুধু ধরো, আমি হবো না তো কারোর,
তোমার মাঝেই সাজিয়ে নেবো ছোট্ট আমার ঘর।
আঁধার রাতে একলা পথে থাকবো পাশাপাশি,
ভুলিয়ে দেবো সবটুকু ভয়, ছড়িয়ে দেবো হাসি।
তুমি হাতটা শুধু ধরো, ভুলবো সকল ব্যথা,
তোমার সাথে ভাগ করে নেব মনের গোপন কথা।
জীবন যখন ক্লান্ত হবে, পথ হারাবে ভোর,
শক্ত করে হাতটা ধরো, হবো না তো পর।
তোমার হাতের উষ্ণতাতে কাটবে মনের শীত,
আমরা দুজনে মিলে লিখবো নতুন কোনো গীত।
হাজার লোকের ভিড়েও যেন তোমায় খুঁজে পাই,
জনম জনম তোমার হাতের ছোঁয়ায় বাঁচতে চাই।
সময় যদি থমকে দাঁড়ায়, আসুক যতো ঝড়,
তুমি থেকো পাশে আমার, হবো না তো পর।
হাতটা শুধু ধরো প্রিয়া, কথা দিলাম আজ,
তোমার সাথেই রাঙিয়ে দেবো সকল জীবন সাজ।
Comments
Post a Comment